ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুরে প্রয়াত দলিল লেখক মজিবুর রহমান’র পরিবারের পাশে দাঁড়ালো গৌরীপুর দলিল লেখক সমিতি Logo ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে প্রায় সাড়ে ৩ লাখ টাকার পোনা মাছ ধ্বংস Logo গৌরীপুরে দরিদ্র কৃষকের তিনটি গরু চুরি, ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

গৌরীপুরে বাক প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ০২:৩২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার (২৭মার্চ/২৫) শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন এ স্লোগানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশে আলোচিত একই বাড়ির ১৪ বাক প্রতিবন্ধী পরিবারসহ অর্ধশত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ কাজের ভূয়সী প্রশংসা করেন সহনাটী পল্টিপাড়া গ্রামের মো. ইসলাম উদ্দিন। তিনি বলেন, আমাদের জানামতে বাংলাদেশ একই বাড়ির বা বংশের ১৪টি পরিবার বাকপ্রতিবন্ধী আর কোথাও নেই। সম্ভবত বিশ্বে অন্যকোনো রাষ্ট্রেও এমন বিরল পরিবার খোঁজে পাওয়া যাবে না। ওরা সমাজে অবহেলিত। সেই অবহেলিত মানুষের ঈদ আনন্দকে বাড়িয়ে স্বজনদের এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বজনের উপদেষ্টা শাহীন মাহমুদ। তিনি বলেন, আমি গৌরীপুর সন্তান। দূর থেকে দেখি স্বজনদের মানবিক কার্যক্রম। আজকে এ কার্যক্রমে অংশ নিতে পেরে খুব আনন্দ লাগছে।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন স্বজন উপদেষ্টা শাহীন মাহমুদ, মো. ইসলাম উদ্দিন, গৌরীপুর বিএমএসএফের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, কোষাধ্যক্ষ শামীম হোসেন আলভী, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের সদস্য সচিব মোখলেছুর রহমান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাংবাদিক শামীম আনোয়ার, তাসাদদুল করিম প্রমুখ। স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, আমরা প্রত্যেকটি পরিবারকে একটি মুরগী, ভাতের ও পোলাওয়ের চাল, ডাল, তেল, চিনি-সেমাই, কিছু নগদ অর্থসহ ঈদ সামগ্রী দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুরে বাক প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০২:৩২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫