ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুরে প্রয়াত দলিল লেখক মজিবুর রহমান’র পরিবারের পাশে দাঁড়ালো গৌরীপুর দলিল লেখক সমিতি Logo ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে প্রায় সাড়ে ৩ লাখ টাকার পোনা মাছ ধ্বংস Logo গৌরীপুরে দরিদ্র কৃষকের তিনটি গরু চুরি, ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

বি. আর. শোয়েব’র কবিতা ”তুমি চাইলেই সব হতো”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ৩৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাইলেই সুন্দর একটা ঘর হতো।
দুই জোড়া হাত, ছোটো ছোটো দুইটা পা
বারান্দার এক পাশে তোমার পছন্দের ফুলগাছ
আর বিশাল ওঠোন জোড়ে পেয়ারা গাছের নিচে দুটো মুখোমুখি চেয়ার…

তুমি চাইলেই সব হতো।
অফিস শেষে বিরক্তিকর জ্যাম ভেঙে
এক পলক দেখার আশায় ছুটে চলা।
রাস্তার পাশের ফুচকার দোকানে তোমার পছন্দের ফুচকাতে ভাগাভাগি।
অলস দেহে বুকের উপর মাথা রেখে বলা ‘ভালোবাসি’।

ভাঙাগড়ার এই শহরে চাইলেই সম্পর্কে ফাটল ধরানো যায়, ভেঙে ফেলা যায় চোখে চোখ রেখে দেওয়া কথা।
স্বশব্দে বলা যায় ঘৃণা করি।
কিন্তু তা কি জানো- এতে কোনো মহত্ত্ব নেই,
বিজয় নেই, সাময়িক পৈশাচিক আনন্দ ছাড়া
দীর্ঘতর কোনো আনন্দ নেই।

তোমার রূপ আছে…
অনেক কামাতুর হাত তোমার দিকে এগিয়ে আসবে।
ছুঁয়ে দেখার আশায় কথার ছলচাতুরী খুঁজবে।
স্বপ্ন দেখাবে রাশিরাশি।
টাকা আছে – অজস্র বিবস্ত্র দেহ কাছে পাবে।
শরাব পেয়ালা হাতে নিয়ে নিজেকে হারাবে অন্যকোথাও। কিন্তু বিশ্বাস করো- রাত্রি যখন গাঢ় হবে
আর অলস মস্তিষ্ক নিয়ে যখন পাশে হাত রাখবে- তখন কেউ নেই। দিনশেষে তুমি একা, বড্ড একা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বি. আর. শোয়েব’র কবিতা ”তুমি চাইলেই সব হতো”

আপডেট সময় : ০৩:১৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪